নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা
নোয়াখালী বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত, ভাই আহত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে মো. শাকিল (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল ছিলেন স্থানীয় মো. সোলাইমান খোকনের ছেলে এবং পেশায় একজন থাই অ্যালুমিনিয়াম মিস্ত্রি। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় শাকিলসহ কয়েকজন দোকানে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ একটি সিএনজি অটোরিকশায় করে পাঁচজন অস্ত্রধারী এসে লাবিব নামে এক তরুণকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে শাকিলকে গুলি করা হয় এবং তার ছোট ভাই শুভ (২৫) ছুরিকাঘাতে আহত হন।
স্থানীয়রা পালিয়ে যাওয়ার সময় তিনজন হামলাকারীকে ধরে গণপিটুনি দেন, তবে বাকি দুইজন পালিয়ে যায়। আহত দুই ভাইকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।
0 Comments